গণমাধ্যমের ভুলের কোনো ছাড় নেই


গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের ভুল করার অবকাশ নেই। এখানে কোনো ছাড় নেই। এখানে যে পা রাখবে, তাকে সাবালক হতে হবে। সেটা এক বছরের অভিজ্ঞতাই হোক, আর ৪০ বছরের অভিজ্ঞতাই হোক।
বুধবার প্রথম আলো কার্যালয়ে প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ঘুমালে সমাজ বিপদে পড়তে পারে। রাজনৈতিক নেতা-কর্মীরা ভুল করতে পারে, তারা ভুল শোধরাবে বা শোধরাবে না। কিন্তু গণমাধ্যমের কর্মীরা ভুল করলে সমাজকেই বিপদে ফেলে দিতে পারে। সুতরাং গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর মতো ২৪ ঘণ্টা জেগে থাকতে হবে।
এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













