কয়েক সপ্তাহের উপোসী কুমীররা অবশেষে খেতে পেল


হন্ডুরাসের এক কুমীর খামারে দশ হাজারেরও বেশি কুমীর বেশ কয়েক সপ্তাহ না খেয়ে থাকার পর অবশেষে তাদের খেতে দেওয়া হয়েছে। আমেরিকার অর্থ মন্ত্রণালয় প্রভাবশালী ওই খামার মালিকের সব সম্পদ বাজেয়াপ্ত করেছিল ৭ই অক্টোবর।
ওই খামার মালিক হাইমে রোজেন্থাল, তার ছেলে ইয়ানি আর ভাগ্নে ইয়াঙ্কেলের বিরুদ্ধে অর্থ পাচার ও মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল এবং এই অভিযোগেই তাদের সব সম্পদ জব্দ করা হয়।
ওই খামারে কুমীরের চামড়া ও মাংসের জন্য কুমীর প্রজনন করানো হতো। কুমীরগুলো প্রায় এক মাস না খেয়ে আছে এ খবর ছড়িয়ে পড়ার পর হন্ডুরাসের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি বন সংরক্ষণ সংস্থা কুমীরগুলোর খাবার জন্য দেড় হাড়ার কিলোগ্রাম মুরগি দান করে।
কিন্তু খামারের কর্মচারীরা তাদের একমাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কুমীরগুলোকে খাওয়াতে অস্বীকার করে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর বেরয়। ওই সংস্থা ফরেস্ট কনজারভেশান ইন্সটিটিউট জানায় তারা কর্মচারীদের সঙ্গে একটা সমঝোতায় আসার চেষ্টা করছে।
ইতিমধ্যে মঙ্গলবার ঘোষণা করা হয় যে স্থানীয় একটি খামার যারা কুমীর খামারের জন্য খাবার সরবরাহ করে থাকে তারা ওই খামারের অভুক্ত কুমীর এবং সিংহদের খাবার জন্য দুই টন পরিমাণ গরুর নাড়িভুঁড়ি সরবরাহ করে।
তারাই উদ্যোগী হয়ে কুমীরগুলোকে গরুর নাড়িভুঁড়ি এবং মুরগি খেতে দেয়। খামারের পরিচালক বলছেন এই খাবারে ১০ হাজার কুমীরের দু-তিন দিন চলে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













