বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সন্ত্রাস দমনে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডে তথ্য দিয়েও সাহায্য করতে চায়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কার্যালয়ে তার সঙ্গে বৈঠকে এসব কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি উইলিয়াম টড। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও দেশটির দূতাবাসের আরো কয়েকজন কর্মকর্তা।

বৈঠক শেষে উইলিয়াম টড সাংবাদিকদের বলেন, ‘পুলিশ সদস্যসহ বাংলাদেশে সম্প্রতি যেসব হত্যাকাণ্ড হয়েছে, সেসব হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে আমরা বাংলাদেশকে সাহায্য করতে চাই। তা ছাড়া, বাংলাদেশে সন্ত্রাস দমনেও আমরা সহযোগিতা করতে চাই।’

ইতালীয় নাগরিক তাবেলা সিজার ও জাপানের নাগরিক হোশে কুনিও হত্যার পর বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বৈঠকে কূটনীতিকদের সাম্প্রতিক নিরাপত্তায় সন্তুষ্ট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

বৈঠকে উপস্থিত থাকলেও সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মার্শা বার্নিকাট।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ