পুলিশ হত্যায় আইএস’র সম্পৃক্ততা নেই
পুলিশ হত্যার সঙ্গে আইএস’র কোনো সম্পৃক্ততা নেই। আইএস’র নাম ধরে এ ধরনের কর্মকাণ্ড ঘটনো হচ্ছে।
বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ত্ব নেই বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া দুর্বৃত্ত্বদের হামলায় পুলিশ নিহতের ঘটনাস্থল পরিদর্শনে এসে আজ বৃহস্পতিবার বিকেলে তিনি এসব কথা বলেন।
অস্ত্র থাকা সত্যেও পুলিশের উপর হামলাকে পুলিশের দুর্বলতা প্রকাশ পায় কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, পুলিশ হত্যার ঘটনায় পুলিশের দুর্বলতাতো আছেই। যারা এই দুর্বলতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সাভারে ঘটনাস্থল পরিদর্শনে সময় ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সাভারের এনাম মেডিকেলে আহত পুলিশ সদস্য নুর আলমকে দেখতে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













