‘নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন’


ব্লগার-প্রকাশকদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা এবং চরমন্থিদের হুমকি পাওয়া সবার নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
হাইকমিশনার জেইদ বলেন, এ বছর বাংলাদেশে অন্তত পাঁচজন লেখক ও প্রকাশক এবং দুই বিদেশি খুন হয়েছেন এ ছাড়া আরো অনেকের ওপর হামলা এবং হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘অপরাধীদের বিচারের আওতায় আনা এবং লেখক, প্রকাশকসহ বাংলাদেশে অন্য যারা সহিংসতার হুমকি পাচ্ছেন তাদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়ে আরও হত্যাকাণ্ড রোধে সমন্বিত পদক্ষেপের জরুরি প্রয়োজন। জেইদ বলেন, ‘রাষ্ট্র চরমপন্থি গ্রুপগুলোকে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ দিতে পারে না।’
তিনি লেখক-প্রকাশকদের হত্যা ও হুমকির প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন ।
প্রসঙ্গত গত শনিবার (৩১ অক্টোবর) শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের কার্যালয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধীকারী ফয়সল আরেফিন দীপন। একইদিন লালমাটিয়ায় ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর অফিসে হামলায় আহত হন প্রকাশক আহমেদুর রশিদ টুটুল এবং ব্লগার তারেক রহিম ও লেখক রনদীপম বসু।
এর পাঁচ দিন পর জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে এ বিবৃতি দেওয়া হলো।
বিবৃতিতে বাংলাদেশে মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা যাতে শঙ্কাহীনভাবে মত প্রকাশ করতে পারেন তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেইদ। তিনি বলেন, যখন জনগণকে সহিংসতা বা হত্যাকাণ্ডের হুমকি দেওয়া হচ্ছে তখন রাষ্ট্রের দায়িত্ব তাদের কার্যকর সুরক্ষা দেওয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













