রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাই কোর্ট ১০ মামলায়

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত পৃথক ১০ মামলায় ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ওই মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি নেজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

গত বছর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির আয়োজনে এক অনুষ্ঠানে পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে চট্টগ্রামে সাতটি, চাঁপাই নবাবগঞ্জে একটি লক্ষ্মীপুরে একটি ও ঢাকার একটি মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। আবেদনে মামলার কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ চাওয়া হয়। আজ মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন আদেশের পাশাপাশি মামলা স্থগিত করে রুল জারি করে।

এর আগে গত মে মাসে হাই কোর্টের একই বেঞ্চ লতিফ সিদ্দিকীকে আরো সাতটি মামলায় জামিন দেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী