বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি অ্যামনেস্টির


মানবতাবিরোধী অপরাধের বিচার ও ট্রাইব্যুনাল নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
আজ শুক্রবার লন্ডনে সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানির আগে ২৭ অক্টোবর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তাদের বিবৃতিতে বলা হয়, “স্বাধীনতার পক্ষের শক্তিগুলোও গুরুতর অপরাধ করেছিল। তবে তাদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা কাউকে বিচারের আওতায় আনা হয়নি।”
অ্যামনেস্টির এই বিবৃতিকে ‘ধৃষ্টতা’ বলে আখ্যায়িত করে বিভিন্ন মহল। গণজাগরণ মঞ্চ এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালন করে। সরকারের পক্ষ থেকেও বেশ কয়েকজন মন্ত্রী এই বিবৃতির জন্য অ্যামনেস্টির সমালোচনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













