দীপন হত্যায় মাদ্রাসা শিক্ষক আটক!


জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় ফেনীর ফুলগাজী থেকে মুফতি জাহিদ হাসান মারুফ নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে ফুলগাজী থানার উত্তর তারাকুচা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তবে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তসংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বিষয়টি স্বীকার করেননি।
মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল লোক তার ছেলে মারুফের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা ও দীপন হত্যায় জড়িত থাকার তথ্য রয়েছে দাবি করে, তার বাড়ি ও মাদ্রাসায় অভিযান চালিয়ে মারুফকে আটক করে নিয়ে যায়। মুফতি হাবিব উল্লাহর দাবি, তার ছেলে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
আমজাদহাট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জানান, বিষয়টি তিনি মারুফের বাবার কাছ থেকে শুনেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।
একই অভিমত ফুলগাজী থানার পরিদর্শক মাইন উদ্দিনের। তিনি বলেন, এ ধরনের অভিযানের আগে স্থানীয় থানাকে জানানো হয়। কিন্তু এ বিষয়ে তথ্য তাদের জানা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













