বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চীনের সঙ্গে বৈঠককে ঘিরে তাইওয়ানে বিক্ষোভ

ছেষট্টি বছরের মধ্যে প্রথমবারের মতো শনিবার সিঙ্গাপুরে ঐতিহাসিক বসতে যাচ্ছেন চীন ও তাইওয়ানের দুই রাষ্ট্রপ্রধান। তবে বৈঠকে বসার আগেই এর বিরুদ্ধে তাইওয়ানের রাজধানী তাইপেতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

১৯৪৯ সালে মূল ভূখণ্ড চীন থেকে বিচ্ছিন্ন হয় তাইওয়ান। এর পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরী সম্পর্ক চলে আসছে। তবে মা ইং জিও তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১০ সালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটতে শুরু করে দেশটির। তাইওয়ানের ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ। একদিন এটি একত্রিত হবে। এ ব্যাপারে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে।

চীনের সঙ্গে শীর্ষ পর্যায়ে তাইওয়ানের বৈঠকের প্রতিবাদে শনিবার রাজধানী তাইপেতে পৃথক বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এক দল বিক্ষোভকারী তাইওয়ানের পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। সকালে প্রেসিডেন্ট মা ইং সিঙ্গাপুরে যাত্রার উদ্দেশে বিমানবন্দরে এলে সেখানে বিক্ষোভ করে আরেক দল বিক্ষোভকারী। এখান থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

চেন নামে এক বিক্ষোভকারী বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে যিনি জনগণের মতামতের প্রতিনিধিত্ব করেন না, সেই মা ইংয়ের সাগরের অপর পাড়ের নেতার সঙ্গে বৈঠক করার কোনো অধিকার নাই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প