ফুলের সাথে প্রজাপতির বাগান দেখুন…(ভিডিওসহ)
আরবের উত্তপ্ত মরুভূমিতে একটি প্রাণীর সাধারণ জীবন-যাপনে যেখানে রীতিমত হিমশিম খেতে হয়, সেখানে ৫০ ডিগ্রির অধিক তাপমাত্রা উপেক্ষা করে বিনোদনের জন্যে গড়ে তোলা হয়েছে প্রজাপতির কৃত্রিম বাগান। আরব আমিরাতের পর্যটন নগরী দুবাইয়ে নির্মিত এ বাগানে শোভা পাচ্ছে নানান প্রজাতির প্রজাপতি। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা একবার হলেও ঢু মারেন দুবাই বাটারফ্লাই গার্ডেনে। বাগানটি সাজানো হয়েছে শ্রেণি বিন্যাস করে। আমিরাতের শাসক থেকে শুরু করে অনেকের ছবি বানানো হয়েছে প্রতীকী প্রজাপতি দিয়ে।




উল্লেখ্য, দুবাই বাটারফ্লাই গার্ডেন তৈরি করা হয়েছে দুবাইল্যান্ডের দক্ষিণ আল বারষা এলাকায়। পর্যটনের জন্যে বিখ্যাত মিরাক্কেল গার্ডেনের পাশেই এর অবস্থান। দুবাইয়ের কৃত্রিম এ প্রজাপতির বাগান খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













