মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জম্মু-কাশ্মীরকে ৮০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা মোদীর

শ্রীনগরের জনসভা থেকে ভূস্বর্গের উন্নয়নের জন্য ৮০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একইসঙ্গে আজকের সভা থেকে তিনি ফের আশ্বাস দেন জম্মু-কাশ্মীরে সুদিন ফিরিয়ে আনার। আগের সরকারকে খোঁচা দিয়ে মোদীর অভিযোগ, গত দুদশকে যা কাজ হয়নি, দ্রুত সেই কাজ করে ফেলতে চান তিনি।

শনিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ছাড়া ভারতবর্ষ অসম্পূর্ণ। কাশ্মীরকে একটি নতুন প্রগতিশীল এবং সমৃদ্ধিশালী রাজ্যের রূপে গড়ে তুলতেই এই পরিমান আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কাশ্মীরকে জঙ্গিবিহীন, শান্তিপূর্ন রাজ্য হিসেবে গড়ে তোলাই তাঁর স্বপ্ন। ভারতবর্ষের একটি অংশও যদি বিচ্ছিন্ন থাকে, বা উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকে, তাহলে তাঁর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ -স্বপ্ন অধরাই থেকে যাবে। তিনি আরও বলেন, কাশ্মীর নিয়ে বিশ্বের কারোর কোনও পরামর্শ তিনি চান না।

তিনি আরও বলেন, আমি এমন দিন চাই, যখন ভারতবর্ষের প্রতিটা পরিবার নির্ভয়ে কাশ্মীরে বেড়াতে যেতে পারবেন। কাশ্মীরের প্রাকৃতিক সৈন্দর্য্যই নয়, এখানকার মানুষও ভীষণ আন্তরিক। এই আন্তরিকতাই তাঁকে কাশ্মীরের দিকে টেনে নিয়ে আসে।

এদিনের সভায় গতবছরে কাশ্মীরে বন্যা প্রসঙ্গের কথাও স্মরণ করেন তিনি। তিনি বলেন, ভয়াবহ সেই পরিস্থিতি তাঁকে পীড়িত করেছিল। তিনি বলেন, আমার মা কোনওদিনও আমায় ১১ টাকার বেশি দেননি। কিন্তু বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য তিনিও নিজের জমানো টাকা থেকে ৫০০০ টাকা দান করেছিলেন।

বস্তুত, মোদীর কাশ্মীর সফরের জন্য কঠিন নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছিল গোটা রাজ্য। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই উত্তেজনা প্রবণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প