দুর্নীতি বেড়েছে বাংলাদেশে


বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত ২০১৪ সালের দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী আগের দুই বছরের তুলনায় বাংলাদেশে দুর্নীতির পরিমাণ বেড়েছে।
টিআইর তথ্য অনুযায়ী, বাংলাদেশের র্যাংক বা অবস্থান ১৪৫। আর দুর্নীতির সূচকে বাংলাদেশের স্কোর ২৫। এর আগে ২০১৩ সালে র্যাংক ছিল ১৩৬ এবং স্কোর ছিল ২৭। এর আগে ২০১২ সালে বাংলাদেশের র্যাংক ছিল ১৪৪, স্কোর ছিল ২৬।
টিআইর এ সূচকে বাংলাদেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটানের চেয়েও পিছিয়ে। ভুটানের স্কোর ৬৫, তাদের র্যাংক ৩০। ভারতের র্যাংক ৮৫, আর স্কোর ৩৮। একই অবস্থানে আছে শ্রীলঙ্কা। ২৯ স্কোর নিয়ে পাকিস্তানের র্যাংক ১২৬।
এবার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে ডেনমার্ক। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানের রয়েছে যথাক্রমে নিউজল্যান্ড ও ফিনল্যান্ড।
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যৌথভাবে অবস্থান করছে উত্তর কোরিয়া ও সোমালিয়া।
বিশ্বের ১৭৫টি দেশের ওপর এই জরিপ চালানো হয়। দুর্নীতি প্রত্যক্ষকরণ ইনডেস্ক ২০১৪ তে এই তালিকা প্রকাশিত হয়েছে।
কোনো দেশের বা ভূখণ্ডের সরকারি খাতে কী পরিমাণ দুর্নীতি হয় তার ওপর ভিত্তি করে এই ইনডেস্ক তৈরি করা হয়েছে। স্কোর নির্ধারণ করা হয়েছে ০ (উচ্চমাত্রায় দুর্নীতিগ্রস্ত) থেকে ১০০ (সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত)।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













