যে সিনেমায় কনডম বাধ্যতামূলক!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পর্নো ছবিতে যৌন দৃশ্যের সময় অভিনেতাদের কনডম পরা বাধ্যতামূলক হওয়া উচিত কিনা তা নিয়ে আগামী বছরের শেষের দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
লস অ্যাঞ্জেলস কাউন্টিতে ২০১২ সালে এ বিষয়ে একটি বিল পাস হয়েছে। ক্যাম্পেইন পরিচালনাকারীরা আশা করছেন, কনডম বাধ্যতামূলক হলে নীল ছবির তরুণ দর্শকরা নিরাপদ যৌন সম্পর্কে উৎসাহিত হবে।
৫ লক্ষ ৫০ হাজারের অধিক মানুষ ইতিমধ্যে একটি পিটিশনে স্বাক্ষর করেছে এই বিষয়ে ভোট দেয়ার জন্য। ২০১৬ সালের নভেম্বরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যদি বিলটি পাস হয় তাহলে নীল ছবির অভিনেতাদের টিকা, যৌন সংক্রমিত রোগ আছে কিনা তা পরীক্ষা করার সব খরচ প্রযোজকদের দিতে হবে।
লস অ্যাঞ্জেলস এইডস হেলথ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাইকেল উইন্সটেইন বলেন, ‘এই আইন বাস্তবায়ন হলে অভিনেতাদের মধ্যে যৌনবাহী রোগ সংক্রমণ প্রতিবোধ হবে। প্রথমত, তরুণরা ইন্টারনেটের মাধ্যমে পর্নো ছবি দেখেই সেক্স সম্পর্কে ধারণা পাচ্ছে। পর্নো ছবির তারকারা সত্যিই যৌন দৃশ্য করে। তারা যে আসলে রোগ ছড়াচ্ছে, দর্শকরা তা জানে। এটা কোনো কাল্পনিক হলিউডের ছবি মতো নয়।’
বিলটির বিরোধীরা বলছেন, যৌনসংক্রমিত রোগের নিয়মিত পরীক্ষা ইতিমধ্যে চালু রয়েছে।
বাক স্বাধীনতা জোটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডায়ান ডিউক বলেন, এ ধরনের পদক্ষেপ অভিনেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। এটি একটি বিবেকবর্জিত উদ্যোগ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













