মিয়ানমারে ভোট গ্রহণ শুরু


আজ পুরো বিশ্বের চোখ মিয়ানমারের দিকে। গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকাল থেকে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে ভোটকেন্দ্রগুলোতে।
৫০ বছর সামরিক শাসনে থাকার পর সর্বশেষ ২০১১ সালে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে বেসামরিক সরকার গঠন করা হলেও পেছন থেকে কলকাঠি নাড়ছে সেনাবাহিনী। তাই এটাকে আধা সামরিক সরকারই বলা চলে। আন্তর্জাতিক মহলের অব্যাহত চাপের কারণে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারে পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিলেন।
রোববার সকাল ৬টা থেকে মিয়ানমারের সবগুলো প্রদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়েরও দেড়-দুই ঘণ্টা আগে ভোটারদের ভোটকেন্দ্রে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরিওয়াদ্দা তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, ভোর সাড়ে ৫টার মধ্যে রেঙ্গুনের গোল্ডেন ভ্যালির একটি ভোটকেন্দ্রে ৫০ জনের মতো ভোটারকে কেন্দ্রে এসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির মান্দালে’র মহা অং মেই নামের আরেকটি ভোটকেন্দ্রে ভোর ৫টায় শতাধিক লোককে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
কেন্দ্রে অপেক্ষমাণ ৫০ বছরের এক বৃদ্ধ বলেন, ‘আমি এখানে এসেছি, কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক হতে চাই।’
রাজধানী নেপিডোর বাসিন্দা থুরা উইন জানান, তিনি কেন্দ্রে তাড়াতাড়ি এসেছেন এই কারণে যে, রোববার মিয়ানমারের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন।
কোকো নামে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘সকাল ৬টায় সবগুলো ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।’
গত ২৫ বছরের মধ্যে রোববার প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৪৯৮ আসনের বিপরীতে ৬ হাজার ৫ জন প্রার্থী এবং ৯১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













