বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদা আদায়ে সময় ছবি নেওয়ায়

সাংবাদিকদের ওপর যুবলীগ নেতার হামলা

পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় যুবলীগ নেতার ছবি তুলতে গিয়ে হামলায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরোর নিজস্ব সংবাদদাতা সোহরাব হোসেন ও ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাসেল।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছী বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা যমুনা টেলিভিশনের গাড়িটিও ভাঙচুর করে। আহত সোহরাব ও রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরোপ্রধান শিবলী নোমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে অফিসের অ্যাসাইনমেন্ট নিয়ে তাঁরা মোহনপুর যাচ্ছিলেন। মৌগাছীর বিদিরপুর বাজারে যুবলীগ নেতা হাফিজের নেতৃত্বে কয়েকজন পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায় করছিলেন। তাঁরা ছবি তুলতে গেলে ওই যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় মোহনপুর থানার কয়েকজন পুলিশ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।

আহত সোহরাব হোসেন জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা চালানো হয়। তারা গাড়িটিও ভাঙচুর করে।

মোহনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কারা এ ঘটনায় জড়িত তা চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী