বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘৮০টি দেশের বিরুদ্ধে লড়ছে সিরিয়া’

বিশ্বের ৮০টি দেশের আগ্রাসী নীতির বিরুদ্ধে লড়ছে তাঁর দেশ। এমনটাই জানালেন সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আজ-জোবি। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ইউরোপীয় ও আরব প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি।

যেসব কারণে বিশ্বের এতগুলি দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশর আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় তার কারণও এদিন তুলে ধরেন জোবি। তিনি বলেন, লেবানিজ ও প্যালেস্তিনীয় প্রতিরোধ সংগঠনগুলির প্রতি সিরিয়ার সমর্থন, আগ্রাসী ইজরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরে দামাস্কাসের নারাজ হওয়া এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধে মার্কিন চাপের কাছে নতিস্বীকার না করার কারণে আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদের সমর্থক দেশগুলি আসাদের প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছে। এই কারণে তারা ক্রমাগত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা চালাচ্ছে৷ আর তাতে ব্যর্থ হয়ে অবশেষে সিরিয়ার জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে বলে অভিযোগ জানান তিনি।

সিরিয়ার তথ্যমন্ত্রী আরও বলেন, তাঁর দেশের জনগণ সাম্রাজ্যবাদী ও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বহু পরিবার তাদের সন্তানদের হারানোর পরেও নতিস্বীকার করেনি। কারণ তারা জানে, দেশরক্ষার লড়াইয়েই জীবন দিয়েছে তাদের সন্তানসন্ততি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প