বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সাদা মনের মানুষ ছিলেন মহসিন আলী’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাকে নিয়ে টিপ্পনি কাটায় প্রয়াত মহসিন আলী সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন।’

রোববার রাতে জাতীয় সংসদে সৈয়দ মহসিন আলীর ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সাদা মনের মানুষ ছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আমাদের গর্ব ছিলেন। আমি দেখেছি, তিনি কখনো কটু কথা বলেননি। অথচ তার একটি কথায় সাংবাদিকেরা রেগে গেলেন। ওই সাংবাদিক আমাকে নিয়ে টিপ্পনি কেটেছিলেন বলে তিনি (মহসিন আলী) সহ্য করতে পারেননি। কিন্তু যে সাংবাদিকের ওপর তিনি রেগে গিয়েছিলেন, সেই সাংবাদিক কী বলেছিলেন, তা হয়তো কেউ জানেন না।’

এ সময় মহসিন আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল থেকে ধাপে ধাপে রাজনীতি করে তিনি এই পর্যায়ে এসেছেন। ছাত্রলীগ, যুবলীগ এরপর আওয়ামী লীগ করেছেন। তিন তিন বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ রকম একজন ত্যাগী মানুষকে আমি মন্ত্রী করেছিলাম। আমি তাকে ভালোভাবেই চিনি। অনেকেই তার কিছু আচরণে বিরক্তি প্রকাশ করেছেন।’

শেখ হাসিনা বলেন, মহসিন আলী অসম্ভব রকমের সংস্কৃতিমনা ছিলেন। তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। এই সংসদেও তিনি গান গেয়েছেন। তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং আহত হয়েছেন।

উপার্জনের অর্থ তিনি মানুষকে দুহাত ভরে দান করেছেন। এ ছাড়া তিনি স্থানীয় বেশকিছু সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ