টাইটানিকের ডিনারের মেন্যুর দাম ৯৭ লাখ টাকা!


১৯১২ সালের ১৪ এপ্রিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক চারদিনের যাত্রার প্রথমদিনেই আটলান্টিক মহাসাগরে ভেসে থাকা বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি।
জাহাজে বিখ্যাত ব্যবসায়ীসহ নামজাদা অনেকে লোক ছিলেন। ওই দুর্ঘটনার আগে শেষবারের মতো জাহাজ থাকা প্রথম শ্রেণির যাত্রীরা ডিনারের মেন্যু দিয়েছিলেন। তারা খাওয়া শেষ করতে পেরেছিলেন কিনা তা নিয়ে মতভেদ আছে। তবে তারা খাবারের যে মেন্যু অর্ডার দিয়েছিলেন, সেটির একটি নিলামে তোলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে শনিবার অনুষ্ঠিত ওই নিলামে মেন্যুটির দর উঠেছে ১ লাখ ১৯ হাজার ডলার (প্রায় ৯৭ লাখ ৭ হাজার টাকা)। মেন্যুতে দেখে বোঝা যাচ্ছে, ওই রাতে জাহাজটির প্রথম শ্রেণির যাত্রীদের জন্যে খাবারের তালিকায় ছিল ঝিনুক, মাংসের টুকরো (স্টেক), হাসের বাচ্চার রোস্ট, ডিম, মাংসসহ নানা পদের সবজির আকর্ষণীয় বাহার। এছাড়া ওয়ার্ল্ডরফ পুডিং-এর মতো কিছু মজাদার ডেজার্টও সেখানে ছিল।
১৯১২ সালের ১৪ই এপ্রিল রাতে শুরু হয়ে ১৫ এপ্রিল ভোর পর্যন্ত কয়েক ঘন্টা সময় লেগেছিল ও্ই সময়কার সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজটি নিমজ্জিত হতে।
ওই নিলামেই প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে গাড়িতে খুন হয়েছিলেন, সেই গাড়ির নম্বর প্লেটটিও নিলামে উঠেছে। জিজি-৩০০ নম্বর খচিত ওই প্লেটটি বিক্রি হয়েছে ১ লাখ ডলারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













