শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দলীয় প্রতীকেই পৌর-নির্বাচন, মন্ত্রিসভায় অনুমোদন

অবশেষে দলীয় প্রতীকেই স্থানীয় সরকার তথা পৌরসভা নির্বাচন হচ্ছে। এ বিধানটি রেখে সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০১৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইতোপূর্বে এ আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনটি অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

আইনটি সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইতোপূর্বে এ আইন সম্পর্কে যে অধ্যাদেশটি জারি করা হয়েছিলো সেটির কোনো পরিবর্তন না করে মন্ত্রিসভা নীতিগত চূড়ান্ত অনুমোদন দিল।’

তিনি বলেন, ‘এ আইনে পৌরসভা নির্বাচনে প্রার্থীকে রাজনৈতিক দলের সদস্য হতে হবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও এ নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এতে দলীয় প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে।

স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশে বলা হয়েছে- ‘কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে।’

এদিকে মন্ত্রিসভা বিমা করপোরেশন আইন ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। এ আইনে বাণিজ্যিক বিষয়টির সঙ্গে জনসার্থের বিষয়টি যুক্ত করতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে। এছাড়া আন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ধন্যবাদ জানান। একইসঙ্গে মন্ত্রিসভার তরফ থেকেও মাতৃভাষা ইনস্টিটিউট দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ