সুচির কাছে ক্ষমতাসীনদের পরাজয় স্বীকার


সিকি শতাব্দি পর মিয়ানমারে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে গণতন্ত্রপন্থি অং সান সু চির দলের কাছে পরাজয় মেনে নিয়েছে সেনাসমর্থিত ক্ষমতাসীনরা।
রোববার অনুষ্ঠিত শান্তিপূর্ণ এ নির্বাচনের ফল সোমবার দুপুর পর্যন্ত প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দাবি, বাক্সে পড়া ভোটের ৮০ শতাংশই তারা পেয়েছে।
নির্বাচনে সু চির দল বিপুল বিজয় পাবে বলে ধারণা বিশ্লেষকদেরও।
২০১১ সাল থেকে সেনা ছত্রছায়ায় ক্ষমতায় থাকা ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টির (ইউএসডিপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে উ সোমবার রয়টার্সকে বলেন, “আমরা হেরে গেছি।”
৫০ বছরের বেশি সময় ধরে সামরিক কর্তৃত্বের অধীনে থাকা মিয়ানমারের তিন কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশ রোববার তাদের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













