‘আলোচনার দরজা খোলা’


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা। আলোচনা করতেই হবে, কথা বলতেই হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়। আশা করি খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি গঠনমূলক রাজনীতিতে আসবেন। আর ভাঙচুরের দিকে যাবেন না। তবেই একটা পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশ না হলে কোনো আলোচনাই ফলপ্রসূ হয় না।’
সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘দুই দেশ যখন যুদ্ধ করে, তখন আলোচনা হয় না। তারা আবার সন্ধি করে, যুদ্ধবিরতি করে, সে সময় আলোচনা হয়। আশা করি বেগম খালেদা জিয়া এ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













