মিলিটারি পুলিশের ওপর হামলা পরিকল্পিত


মিলিটারি পুলিশের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেছেন, আন্দোলনের নামে যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নিরীহ মানুষ ও শিশু পুড়িয়েছিল তারাই এসব হামলার সঙ্গে জড়িত।
মঙ্গলবার দুপুরে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আজ সকাল ১০টার দিকে রাজধানীর সেনানিবাস এলাকার কচুক্ষেত চেকপোস্টে দুর্বৃত্তের হামলায় আহত হন মিলিটারি পুলিশ সদস্য সামিদুল ইসলাম।
এর আগে রাজধানীর গাবতলি এবং আশুলিয়ার চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হন।
এসব ঘটনার প্রেক্ষিতে ডিএমপি কমিশনার এ সংবাদ ব্রিফিং করেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, মিলিটারি পুলিশের ওপর হামলার এই ঘটনার নির্দেশদাতা, অর্থদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আজ সকালে কচুক্ষেত এলাকায় দুর্বৃত্তের হামলায় মিলিটারি পুলিশ সদস্য সামিদুল ইসলাম আহত হন। এরপর ধাওয়া করে তাকে আটক করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













