সকালে `না’ দুপুরেই `হ্যাঁ’


ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের কথা প্রথমে অস্বীকার করলেও ঘণ্টা দেড়েক পরে তা স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ চেটিয়াকে হস্তান্তর সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান।তিনি বলেন, আমি জানার পর আপনাদের এ ব্যাপারে বলবো। তার এই বক্তব্যে অনেকে বিস্ময় প্রকাশ করেন।এ নিয়ে অনলাইন মিডিয়ায় তোলপাড় শুরু হয়।
এর প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের কাছে অনুপ চেটিয়ার হস্তান্তরের বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেন, সাজা শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ভারতের বিচ্ছিন্নতাবাদী দল উলফার নেতা অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীকে ভারতের কাছে হস্তান্তর করার কথা ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই খবর প্রকাশ করে। আর পিটিআই রিপোর্টের বরাত দিয়ে বাংলাদেশের অনলাইন মিডিয়াগুলো রিপোর্ট প্রকাশ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













