বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১ কোটি ৩৩ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে : প্রধানমন্ত্রী

পাঁচ বছরে দেশে-বিদেশে মিলে প্রায় ১ কোটি ৩৩ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সরকারের ঐকান্তিক প্রয়াসের ফলে অর্থবছর ’১১ হতে অর্থবছর ’১৫ সময়ের মধ্যে ২০ লাখ ৪৪ হাজারেরও বেশি শ্রমিক বিদেশে যেতে পেরেছে।

তিনি আরো জানান, প্রতি ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির ফলে ২ লাখ ৫০ হাজার দেশীয় কর্মসংস্থান বৃদ্ধি হয়।

বুধবার বিকেলে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরনের লিখিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে উন্নয়ন বাজেটে সরকারি বিনিয়োগ বৃদ্ধি করেছে। ২০১৫-১৬ অর্থবছরে উন্নয়ন বাজেটের বরাদ্দ বৃদ্ধি পেয়ে ৯৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।’

বয়সসীমা বৃদ্ধির পরিকল্পনা নেই
বগুড়া-৫ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে আপাতত সরকারের পরিকল্পনা নেই। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে প্রবেশের সময়সীমা ৩২ বছরে উন্নীত করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ