বেসরকারি শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫-এর পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ সংশোধন করে গত ২২শে অক্টোবর এস আর ও জারির পর এবার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শিক্ষক নিয়োগ বন্ধ করে এক পরিপত্র আজ বুধবার (১১ নভেম্বর) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নিদের্শ জারি না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সকল শূন্যপদে নিয়োগ কর্যক্রম বন্ধ থাকবে।
এ নিদের্শটি বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ এর অধিকতর সংশোধনীর গেজেট প্রজ্ঞাপণ জারির তারিখ অর্থাৎ ২২ অক্টোবর ২০১৫ হতে কার্যকর হবে।
কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি ২২ অক্টোবর ২০১৫ তারিখ বা তৎপরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কোনো পদে নিয়োগ প্রদান করে তাহলে তা অবৈধ নিয়োগ বলে বিবেচিত হবে।
তবে ২২ অক্টোবর ২০১৫ তারিখের পূর্বে গৃহীত নিয়োগ কার্যক্রম পূর্ব নিয়মে যথারীতি সম্পন্ন করা যেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













