মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মা হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ

ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক মা হতে যাচ্ছেন। প্রথম সন্তানের মা হওয়ার আনন্দে এই মুহূর্তে চরম খুশি তিনি।

লন্ডনের স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষ‍াৎকারে নিজেই এ খবর দিয়েছেন জানিয়েছেন টিউলিপ।

তবে মা হওয়ার আনন্দেই মাতোয়ারা নন তিনি। চিন্তিত তার নির্বাচনী এলাকা নিয়েও। মাতৃত্বকালীন ছুটির কারণে নিজ নির্বাচনী এলাকার জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারেও বেশ সচেতন রেহানা কন্যা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলেই তিনি হবেন প্রথম সন্তানের জননী।

টিউলিপ বলেন, ‘নির্বাচনী এলাকার কাজে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এমপির দায়িত্ব পালনকালে মা হয়েছেন এমন নারী রেচেল রিভের সঙ্গে আমি কথা বলেছি, পরামর্শ নিয়েছি কীভাবে সবকিছু ম্যানেজ করা যায়।’

প্রথম সন্তান নিজ নির্বাচনী এলাকার স্থানীয় হ্যামস্টেড রয়েল ফ্রি হাসপাতালে জন্ম দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন টিউলিপ।

ব্রিটিশ পার্লামেন্টের নতুন এমপিদের মধ্যে স্মরণীয় বক্তৃতার জন্য টপ সেভেনে স্থান পাওয়া টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে সেন্ট জনস পার্সির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ওই সময় তিনি একজন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিয়ে পরবর্তী অনুষ্ঠানে তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে টিউলিপ সিদ্দিককে লেবার পার্টির একজন উদীয়মান তারকা রাজনীতিক হিসেবেই বিবেচনা করা হয়।

সম্প্রতি ছায়া মন্ত্রিসভার পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি মনোনীত হয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ