সৌদিতে মৃত্যুর পরেও মেয়েকে ক্ষমা করলেন না মা
সৌদিতে সম্প্রতি এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মেয়ের মৃত্যুর পর তার মুখটা শেষবারের মত দেখতে চাইলেন না মা। মেয়ের অপরাধ তিনি তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন। আর এ কারণেই মেয়েকে কখনওই ক্ষমা করতে পারেননি তার মা। এমনকি মেয়ের মৃত্যুর পরেও তাকে ক্ষমা করলেন না ওই নিষ্ঠুর মা।
মেয়ের মৃত্যুর পরও তিনি মেয়ের বাড়িতে যাননি। আর একারণেই আত্মীয়-স্বজনরা মিলে সিদ্ধান্ত নেন যে মেয়ের লাশ কফিনে করে মায়ের কাছে নিয়ে আসা হবে যেন তিনি শেষবারের মত নিজের সন্তানকে একটু দেখতে পান। কিন্তু মা তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়লেন না। তিনি কিছুতেই তার মেয়ের কফিনের কাছে গেলেন না।
স্থানীয় পত্রিকা ডেইলি ওকাজ জানিয়েছে, মায়ের ইচ্ছার বিরুদ্ধে মেয়ে এক বয়স্ক লোককে বিয়ে করেছিলেন। আর এতেই খুবই কষ্ট পেয়েছিলেন ওই মা। তিনি তার মেয়ের প্রতি খুব অসন্তুষ্ট হয়েছিলেন। তাকে ক্ষমা করতে পারেন নি। তবে সবার ধারনা ছিল মেয়ের মৃত্যুর পর সব রাগ অভিমান ভুলে যাবেন মা। কিন্তু সবার ধারনা ভুল ছিল। ক্যান্সারে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যুর খবর জানতে পেরেও মেয়ের কাছে ছুটে যাননি মা। তবে মৃত্যুর সময় ওই নারীর বয়স কত হয়েছিল তা জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













