শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারকে হাফিজের হুঁশিয়ারি

জিয়ার সমাধি জনগণের হৃদয়ে, এটি সরাবেন না

ক্ষমতাসীনরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধি সরানোর চেষ্টা করলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করেজাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ঢাকা মহানগর দক্ষিণ।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘শহীদ জিয়ার দৃষ্টি নন্দন এ সমাধিটি জনগণের হৃদয়ে স্থান দখল করে আছে। তাই এই মাজার সরানোর মতো দুঃসাহস দেখাবেন না। যদি করেন তাহলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।’

তিনি অভিযোগ করেন, ‘বর্তমান সরকার চায় কারাগারে বিএনপি নেতারা ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করুক। এই কারণে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে পাঠাচ্ছে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে হাফিজ বলেন, ‘এই নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড করার পরিবর্তে ইতিমধ্যে মাঠ উঁচু-নিচু ‍করার কাজ শুরু করেছে। তাই নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বীকৃতি দেয়া উচিৎ।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরে গণতন্ত্র পুনঃউদ্ধারের জন্য এবার যে আন্দোলনের ডাক দেবেন রাজপথে থেকে সেই আন্দোলনকে সফল করতে হবে। আর ওই আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচার সরকারের মরণ ঘণ্টা বাজাতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সহ-তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী