শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ বছরে টেলিটকের লোকসান ৪শ কোটি টাকা

বিগত ১০ বছরে সরকারী খাতের মোবাইল অপারেটর কোম্পানী টেলিটক ৩৯৯ কোটি ৮৪ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহষ্পতিবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সাংসদ কাজী ফিরোজ রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তারানা হালিম বলেন, আমি ১ মাস হয়েছে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। বর্তমানে টেলিটকের মোট লোকসান ৩৯৯কোটি ৮৪ লাখ টাকা।

তবে টেলিটকের যে সব দুর্বলতা রয়েছে তা কাটাতে বেশ কিছু নতুন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রত্যেকটি পোস্ট অফিসে একটি করে কামরা থাকবে যেটি টেলিটকের কাস্টমার কেয়ার হিসেবে ব্যবহৃত হবে। টেলিটককে নতুন করে ব্র্যান্ডিং করা হবে। থ্রিজি সেবা আরও বৃদ্ধি করা হচ্ছে।

টেলিটক শুধু ব্যবসা না করে সেবার বিষয়েও বেশি মনোযোগী থাকে উল্লেখ করে তারানা হালিম বলেন, দেশের দুর্গম অঞ্চল; যেখানে অন্যান্য বেসরকারী মোবাইল অপারেটররা ব্যবসার কথা মাথায় রেখে নেটওয়ার্ক বৃদ্ধি করে না সেখানে টেলিটককে টাওয়ার বসিয়ে কাজ করতে হয়। যেখানে ব্যবসার চেয়ে সেবার বিষয়টিই বেশি প্রাধান্য পায়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কি শুধু সিম ও রিম নিবন্ধনেরই কাজ করবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা দেশের প্রত্যেকটি ডাক বিভাগকে আধুনিক করতে নিরলস পরিশ্রম করছি। নতুন ডাক ভবন নির্মান করছি। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ট্যাব তৈরি করছি। ডিসেম্বরের মধ্যেই ১০ হাজার ট্যাব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবো। আমাদের পরিকল্পনা রয়েছে দেশের চাহিদা মিটিয়ে এটি আমরা বাণিজ্যিকভাবে রপতানি করবো।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ