নূর হোসেন এখন বাংলাদেশে
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে যশোরের বেনাপোল স্থল বন্দরে বাংলাদেশ প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের পেট্রাপোল বন্দর থেকে নীল রঙের একটি গাড়িতে করে নূর হোসেনকে নিয়ে ফেরেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান এবং বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম। বেনাপোলের ইমিগ্রেশনে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার অনিসুর রহমান, বিজিবি কর্মকর্তা মেজর লিয়াকত আলী, ইউএনও আব্দুস সালাম।
বিজিবি প্রধান বলেন, ‘বিজিবির মেজর লিয়াকতের কাছে নূর হোসেনকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।’
নূর হোসেনকে ভারতের কাছ থেকে গ্রহণের পর একটি কালো রঙের মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জে নিয়ে আসা হচ্ছে।
এর আগে সন্ধ্যার পর কলকাতার দমদম কারাগার থেকে বের করা হয় নূর হোসেনকে। রাত সাড়ে ৯টার দিকে তাকে নিয়ে পেট্রাপোল বন্দরসংলগ্ন বিএসএফের হরিদাসপুর চেকপোস্টে পৌঁছায় ভারতীয় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













