এইডসের ওপর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন স্থগিত
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের অংশগ্রহণে ঢাকায় যে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। তবে কী কারণে এই অনুষ্ঠান স্থগিত হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
আজ শুক্রবার সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটের (http://www.icaap2015.org/) হোমপেইজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অনিবার্য কারণে ১২ তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্য ফ্যাসিফিক (আইসিএএপি১২)-এর নির্বাহী কমিটি হতাশা প্রকাশ করে ঘোষণা করছে যে, সম্মেলন আয়োজন পেছানো হয়েছে। পরবর্তী তারিখ জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও তথ্যের জন্য আইসিএএপি১২ সচিবালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের আয়োজনে আগামী ২০-২৩ নভেম্বর এই সম্মেলন হওয়ার কথা ছিল। এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













