শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশের মাথাপিছু ঋণ দুই মাসেই দ্বিগুণ!

স্বাধীনতা-পরবর্তী অর্থবছর থেকে জুন ২০১৫ পর্যন্ত, অর্থাৎ ৪৩ অর্থবছরে বিভিন্ন দাতাদেশ বা সংস্থার কাছ থেকে মোট ৯১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, দেশের মানুষের মাথাপিছু ঋণ ১৫ বছরে তিন গুণ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছর শেষে মাথাপিছু ঋণ ২৬ হাজার ১৫২ টাকা। ২০০০-০১ অর্থবছরে মাথাপিছু ঋণ ছিল নয় হাজার ১১৪ টাকা।

তবে দুই মাস আগে (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নূরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান জানিয়েছিলেন, দেশের জনগণের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ১৬৯ মার্কিন ডলার বা ১৩ হাজার ১৬০ টাকা।

বৃহস্পতিবার মন্ত্রী সংসদকে জানান, স্বাধীনতার পর থেকে পাওয়া বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতির মধ্যে ৬১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২৯ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার অনুদান।

আবুল মাল আবদুল মুহিত আরো জানান, একই সময়ে ডিসবার্সমেন্ট হয়েছে ৬৪ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৩৯ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২৫ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার অনুদান।

২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ বাবদ ১৮২ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১,৪১৯ দশমিক ২৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ১৬৯ দশমিক শূন্য শূন্য মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১৩ হাজার ১৬০ টাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে