শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আট হামলাকারী নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত আট হামলাকারী নিহত হয়েছে। এদের মধ্যে সাতজন ছিল আত্মঘাতী বোমা হামলাকারী।

বাটাক্লঁ কনসার্ট হলেই নিহত হয় চার হামলাকারী। এদের মধ্যে তিনজন নিজেদের সঙ্গে রাখা বোমায় আত্মঘাতী হয়। আর একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। এখানে হামলাকারীদের গুলিতে নিহত হয়েছে প্রায় ১২০ জন।

বার্তা সংস্থা এএফপি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীদের চারজন বোমায় আত্মঘাতী হয়। চতুর্থজনের দেহেও বোমার বেল্ট ছিল। তবে পুলিশের গুলি ছুড়লে সে পড়ে যায়। এতে বোমাটি বিস্ফোরিত হয়।

জাতীয় স্টেডিয়ামের কাছে তিন হামলাকারীর মৃত্যু হয়েছে । আর একজন প্যারিসের রাস্তায় গুলিতে নিহত হয়েছে।

প্যারিসের সরকারি আইনজীবীর দপ্তর থেকে আটজন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। তবে আরো হামলাকারী রয়েছে কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত তথ্য জানাতে পারেননি দপ্তরের মুখপাত্র।

প্রসঙ্গত, শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ও এর আশপাশের ছয় স্থানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো শতাধিক। এ হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প