শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিধিমালা পাওয়ার পর পৌর নির্বাচনের তফসিল

সাভার: বিধি না হওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।

শনিবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্রথমবারের মতো পৌরসভাসহ স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত শুরু হবে। এ কারণে নির্বাচনী বিধিমালা ও আচারণবিধির সংশোধনী প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। নভেম্বরের প্রথম সপ্তাহে পাঠালেও এখনো তা হাতে পায়নি কমিশন।

দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়ে সিইসি মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।

এসময় ঢাকা আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মো. শাহা আলম ও সাভার উপজেলা নির্বাচনী কর্মকর্তা মমিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ