ফ্রান্সে জঙ্গি হামলায় প্রাণ বাঁচালো মোবাইল ফোন
বিপদেও কাজে এলো নিজের মোবাইল ফোন। শুধু অ্যাপ নয় গুলি থেকে জীবন বাঁচালো তার মোবাইল ফোন। মোবাইল ফোনের বিজ্ঞাপনেই দেখা যায় এই ছবি। কিন্তু বাস্তবেও ঘটল এমন একটি ঘটনা। প্যারিসে জঙ্গি হামলার সময় এক ব্যক্তির প্রাণ বাঁচাল তার স্মার্ট ফোন। গতকাল রাতে ফ্রান্স-জার্মানির ফুটবল খেলা চলার সময় স্টেড ডে ফ্রান্স স্টেডিয়ামের গেটে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর কাছাকাছি একটি কনসার্ট হলে মানুষদের পণবন্দী করে রাখে জঙ্গিরা। রাত ৯টা নাগাদ পণবন্দী করে রাখে জঙ্গিরা। সেই সময় ওই কনসার্ট হলের মধ্যে ছিলেন এই ব্যক্তি। যার নাম সিলভারস্টাইন। হলের মধ্যে তাদের আটকে রেখে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যার জেরে নিহত হন অনেক মানুষ। মধ্যরাতে পুলিস এই হলের মধ্যে ঢুকে একে একে নিরাপদভাবে বের করে আনে পণবন্দীদের। পুলিসের সঙ্গে গুলির লড়াইতে মারা যায় ৩ জন জঙ্গি। জঙ্গিরা গুলি চালানোর সময় এই ব্যক্তি নিজের ফোনটিকে মাথার ওপর তুলে ধরেন। তারপরে ফোনের স্ক্রিন ভেঙে গেলেও বেঁচে যায় তার মাথা। তার ফোন কেবলমাত্র নামেই স্মার্ট নয়। সে কাজের দিক থেকেও যথেষ্ট স্মার্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













