শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়ায় আইএসের ওপর ফ্রান্সের বিমান হামলা

সিরিয়ায় আইএসের প্রধান ঘাঁটি ও তাদের ঘোষিত রাজধানী রাকায় বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত ও প্রায় ৩৫০ জন আহত হওয়ার পর এ বিমান হামলা চালাল ফ্রান্স।

ফ্রান্সে শুক্রবার হামলার পরই দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এ হামলার জন্য আইএসকে দায়ী করে তাদের বিরুদ্ধে ‘যুদ্ধের’ ঘোষণা দিয়েছিলেন। শনিবার প্যারিসে হামলার দায় স্বীকার করে নেয় আইএস। এরপর রোববার রাতে ফরাসি জঙ্গি বিমান রাকায় বড় পরিসরে হামলা চালায়।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাতে ১০টি ফাইটার বোম্বারসহ মোট ১২টি যুদ্ধবিমান রাকায় হামলা চালায়। এ সময় ২০টি বোমা আইএসের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ফেলা হয়।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, ‘প্রথমে যে লক্ষ্যস্থলটি ধ্বংস করা হয়েছে সেটি আইএস তাদের কমান্ড পোস্ট, জিহাদি সংগ্রহশালা ও অস্ত্র-গোলাবারুদের গুদাম হিসেবে ব্যবহার করত। দ্বিতীয় হামলা চালানো হয় আইএস-এর প্রশিক্ষণ ক্যাম্পে।’

তারা আরো জানায়, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত থেকে এ হামলা পরিচালনা করা হয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এ হামলা চালানো হয়েছে।

এদিকে, আইএসবিরোধী সংগঠন ‘রাকা ইজ বিয়িং সাইলেন্টলি স্লটার্ড’ এক টুইটার বার্তায় জানায়, ফ্রান্সের বিমান হামলায় একটি স্টেডিয়াম, একটি জাদুঘর, কয়েকটি ক্লিনিক, একটি হাসপাতাল, একটি মুরগির খামার ও একটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো শহরে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর আইএসের বিরুদ্ধে যুদ্ধ নতুন করে শুরু করার শপথ নিয়েছেন বিশ্বনেতারা। রোববার সকালে বিশ্বের প্রধান ২০টি সমৃদ্ধ দেশের সংগঠন জি-২০ এর সম্মেলন শুরু হয় তুরস্কে। সেখানে তারা এ শপথ নেন। তবে এ পদক্ষেপ কী ধরনের হবে, তা বিস্তারিত জানানো হয়নি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ‘সারা বিশ্বে আমরা সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছি। আপনারা জানেন, সন্ত্রাস কোনো অঞ্চল, জাতি, সম্প্রদায় কিংবা দেশ চেনে না। তাই সন্ত্রাস নির্মূলের বিষয়টিকে আমাদের প্রাধান্য দিতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘ফ্রান্সে হামলার ঘটনায় আমরা সহমর্মিতা জানাচ্ছি। এ হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে এবং তাদের শাস্তির আওতায় আনতে আমরা ফ্রান্সকে সাহায্য করব।’

তিনি আইএসকে নির্মূলে মার্কিন প্রচেষ্টা দ্বিগুণ করার কথা বলেন। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কী ধরনের পদক্ষেপ নেবে, তা বিস্তারিত জানানো হয়নি।

তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি ও রয়টার্স

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প