প্যারিস “হামলাকারী”কে ধরেও ছেড়ে দিলো পুলিশ
গত শুক্রবার প্যারিসের বাতাক্লঁ থিয়েটারে ঘটে যাওয়া ভয়াবহ হামলায় অভিযুক্ত প্রধান সন্দেহভাজন আবদেসালেম সালেহ পুলিশের সামনে দিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে বলে জানা যায়।
ফ্রান্স-বেলজিয়াম সীমান্তের কাছে পুলিশ একটি ভক্সওয়াগন পোলো গাড়ি থামায় এবং সেই গাড়িতে ২৬ বছর বয়সী আবদেসালেম সালেহ ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র পরীক্ষা করে ছেড়ে দেয়া হয়েছে।
সেই সময়ে সালেহর সঙ্গে গাড়িতে আরও দুজন ব্যক্তি ছিলেন। শনিবার সকালে প্যারিস থেকে প্রায় ১২০ মাইল দূরে গাড়িটি আটক করেছিলেন পুলিশ। তবে সেই সময় পর্যন্ত হামলাকারী হিসেবে সালেহকে চিহ্নিত করা হয়নি। এর কয়েকঘণ্টা পরেই সালেহর ছবি প্রকাশ করা হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানায় ফ্রান্স পুলিশ।
যে তিনভাই ওই হামলার জন্য সরাসরি যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে একজন সালেহ। তাকে ধরতে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বেলজিয়াম পুলিশ। এছাড়া সন্দেহভাজন আরেকজন বাতাক্লঁ কনসার্ট হলে প্রাণ হারিয়েছেন এবং অপরজন বেলজিয়ামে আটক হয়েছেন।
এদিকে ফ্রান্সে নিহতের স্মরণে নটরডেম ক্যাথেড্রালে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে এখনও ত্রিশজনের মৃতদেহ শনাক্ত করা বাকি হয়নি। অনেক পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের খুঁজছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













