বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইউনিয়ন গুন্ডা নূর হোসেনকে লাদেন বানানো হচ্ছে

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামী নূর হোসেনের রিমান্ড চেয়ে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জবাসী। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, এই মামলাটির চার্জশিট হয়ে গেছে। আমি মনে করি জনগণের প্রশান্তির জন্য যদি আদালত মনে করেন মামলাটির অধিকতর তদন্তের প্রয়োজন আছে। তাহলে আদালতের নির্দেশে নূর হোসেনকে একবার কেন ১০বার রিমান্ডে নেয়া যায়।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আদালত চাইলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

বেসরকারি টিভি চ্যানেল ‘ইনডিপেন্ডেন্টে’ প্রচারিত ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন। এ অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন আজকের খবরের সম্পাদক প্রণব সাহা।

নূর হেসেনকে রিমান্ডে নেয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, প্রধান আসামী বলতে এখানে কোন আসামি নাই। আসামি সবাই। আসামি কখনো প্রধান হয় না। এখানে ১৬৪ ধারায় লেখা আছে প্রধানত যিনি ঘটনাটি ঘটিয়েছেন তার নাম মেজর আরিফ। মেজর আরিফ ১৬৪ ধারায় বলেছেন, আমরা নূর হোসেনকে দেড়মাস আগে সোর্স হিসাবে নিয়োগ করেছিলাম। নূর হোসেন জানাবেন নজরুল কোথায় আছে এবং পরবর্তীতে আমরা ট্রাক স্টেশনে গিয়ে জায়গাটা খালি করতে বলি। ১৬৪ ধারায় মেজর আরিফের স্বীকারোক্তির পর চার্জশিট হয়। এ ক্ষেত্রে আদালতের নির্দেশে একবার কেন দশবার রিমান্ডে নেয়া যায়।

নজরুল ও নূর হোসেন ডান হাত বাম হাত কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, ডান হাত বাম হাত হওয়ার মত এমন পর্যায়ে তারা যেতে পারেনি। আমার আরও অনেক বড় বড় হাত আছে। নূর হেসেনকে একটা ইউনিয়ন ভিত্তিক গুন্ডা ধরা যেতে পারে কিন্তু তাকে ওসামা বিন লাদেন বানিয়ে দেয়া হচ্ছে। শুধু আমার সাথেই নয় আইভি রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক বড় বড় নেতা কর্মীদের সাথেও নূর হোসেনের ছবি দেখবেন। কারণ সে একজন জনপ্রতিনিধি ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী