রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কারাগারে এখন কি করছে সেই ঐশী?

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ফাঁসির আদেশ প্রাপ্ত তাদের মেয়ে ঐশী রহমান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন। তবে সেখানে তার মন ভালো নেই। তার সঙ্গে থাকা আরও দুই আসামির সঙ্গেও ঐশী ঠিকমতো কথা বলছে না। নিজের মতো করেই থাকছে সে।

খাওয়া-দাওয়া করছে না ঠিকমতো। শুধু কান্নাকাটি করছে। কারা সূত্রে থেকে জানা যায়, বৃহস্পতিবার রায় ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে থাকা ঐশি শুধুই কাঁদছে। কারাগারে তার সঙ্গে আরও ২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী রয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, ঐশীকে কনডেম সেলে রাখা হয়েছে।

কয়েদির নির্ধারিত পোশাক পরতে দেয়া হয়েছে তাকে। কারা সূত্র জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঐশীর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন নারী রয়েছে। ওই দুজন একই কনডেম সেলে। বৃহস্পতিবার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশীকে ওই দুই নারীর সঙ্গে একই সেলে রাখা হয়েছে। ঐশীকে সেখানে নেয়ার সঙ্গে সঙ্গে তার স্বাভাবিক পোশাকের পরিবর্তে কয়েদির নির্ধারিত পোশাক দেয়া হয়।

পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বাবা-মাকে খুন করার দায়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেন। এ মামলায় ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছরের কারাদণ্ড ও আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ