বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ন্যাম ভবনে নিরাপত্তা জোরদার হচ্ছে

জাতীয় সংসদ ভবনের পাশাপাশি সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

জাতীয় সংসদের আবাসিক সাব-কমিটি মঙ্গলবার বৈঠক থেকে সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।

দেশব্যাপী নাশকতা বৃদ্ধি পাওয়া এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় এ পদক্ষেপ নিচ্ছে নিরাপত্তা কমিটি।

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর জাতীয় সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিজস্ব ও নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং র‌্যাব নিয়োজিত রয়েছে সংসদ এলাকায়। এমনকি সংসদ সদস্যদের ভবনে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচয়পত্র ঝুলিয়ে প্রবেশ করতে সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিক, দর্শনার্থীসহ সংসদের সকল কর্মকর্তা-কর্মচারী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নিরাপত্তা জোরদার করার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ জানান, সংসদের নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক বহিরাগত মুজিব কোট পরে সংসদে ঢুকে যাচ্ছেন। এমপি ভেবে নিরাপত্তা বাহিনী ভয়ে তাদের কিছু বলে না। তাই সবাইকে কার্ড ঝুলিয়ে প্রবেশের অনুরোধ করা হয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী ও খালিদ মাহমুদ চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ