৪০ দেশের কাছ থেকে অর্থ পাচ্ছে আইএস : পুতিন
ফ্রান্সে ইসলামিক স্টেটের (আইএস) হামলার পর যখন বিশ্বজুড়ে জঙ্গিবিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিলেন নতুন এক তথ্য। তিনি বলেছেন, অন্তত ৪০ দেশের কাছ থেকে অর্থ পাচ্ছে আইএস। এসব দেশের মধ্যে উন্নত দেশের শীর্ষ জোট জি-২০-এর সদস্য রাষ্ট্রও আছে।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জি-২০-এর সম্মেলনে আইএসের অর্থের উৎসসম্পর্কিত রাশিয়ার গোয়েন্দাদের দেওয়া তথ্য উল্লেখ করে পুতিন এ কথা বলেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় অন্ততপক্ষে ১২৯ জন নিহত হওয়ার পরপর জি-২০ সম্মেলন শুরু হয়। যে কারণে এই সম্মেলনে আইএস, আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের আলোচনা প্রাধান্য পায়। সম্মেলনে অংশ নেওয়া সব দেশ আইএসের বিরুদ্ধে চরম প্রতিশোধের কথা উল্লেখ করে এই জঙ্গিসংগঠন নির্মূলের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।
জি-২০ সম্মেলনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়ার গোয়েন্দাদের কাছে তথ্য আছে, কমপক্ষে বিশ্বের ৪০টি দেশের ব্যক্তিবিশেষের কাছ থেকে অর্থ পাচ্ছে আইএস ও শাখাগুলো। এসব দেশের মধ্যে জি-২০-এর সদস্য দেশ রয়েছে।
জি-২০ শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, অবৈধ তেল কারবারের কারণে জঙ্গিদের হাতে অর্থ চলে যাচ্ছে। এই তেল কারকারি থেকে তারা অঢেল অর্থের জোগান পাচ্ছে।
তিনি আরো বলেন, কীভাবে তেল ও পেট্রোলিয়ামজাতীয় দাহ্য পদার্থের অবৈধ কারবার চলছে, মহাকাশ এবং বিমান থেকে তোলা ছবির মাধ্যমে নেতাদের আমি তা দেখিয়েছি। জ্বালানিবাহী গাড়ি ৪ থেকে ৫ হাজার মিটার উঁচু থেকে নেমে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













