নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৩২
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ৮০ জন।
মঙ্গলবার রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইয়োলা শহরের একটি জনবহুল বাজারে এ হামলার ঘটনা ঘটে। রেড ক্রস ও ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) এ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, মঙ্গলবার রাতে জিমেটা এলাকায় রাস্তার পাশের একটা ফলমুল ও শাক-সবজির বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাজারে থাকা এক দোকানমালিক আলহাজি আহমেদ রয়টার্সকে বলেছেন, তিনি ঘটনার সময় দোকান থেকে সামান্য দূরে ছিলেন। তিনি পাঁচটি গাড়িতে ৩২টি মরদেহ তুলে দিতে সাহায্য করেছেন।
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসন বলছে, ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













