কনডেমড সেলে সাকা মুজাহিদ
সালাহউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) গোলাম হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ। রায়ের পরে তাদের কেন্দ্রীয় করাগারে নেওয়া হয়।
মুজাহিদ আগে থেকেই কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আর সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় কনডেমড সেলে রাখা হয়েছে তাদের।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, আপিল খারিজ হওয়ায় রায় কার্যকর হওয়া এখন সময়ের ব্যাপার।
তিনি আরো জানান, সংক্ষিপ্ত আদেশের কপি কারাগারে পৌঁছানোর পর ফাঁসির দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। তবে এর আগে দুই আসামিই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













