বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শনিবার দেশে ফিরছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য দুই মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান শেষে শনিবার বিকেলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি নেত্রীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান রাইজিংবিডিকে বলেন, ‘শনিবার বিকেল ৪ টা ৫৫ মিনিটে এ্যামিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ম্যাডামের ঢাকা ফেরার কথা রয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, শনিবার বিকেলেই দেশে ফিরবেন খালেদা জিয়া।

এর আগে বেশ কয়েকবার খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ পরিবর্তন হয়েছিল । লন্ডনের চিকিৎসকদের পরামর্শেই তার দেশে ফেরা বিলম্ব হচ্ছে বলে তখন দলের পক্ষ থেকে জানানো হয়।

১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। সেখানে বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে সেখানে চোখ ও পায়ের চিকিৎসা করান তিনি।

২০০৬ সালে নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাজ্যে এটি ছিলো খালেদার দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী