“শীঘ্রই সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর”
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শীঘ্রই সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, দেশের শীর্ষ এই দুই যুদ্ধাপরাধী এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি। চাইলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। না চাইলে যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বটমূলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দি খ্রিস্টান কো-অপারেটিভি ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রায় কার্যকরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রায় বাস্তবায়নকে কেন্দ্র করে যদি কোনো অশুভশক্তি আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিহত করবে।
তিনি বলেন, আইনিভাবেই রায় কার্যকর করা হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হবেনা।
দিনাজপুরে বিদেশিকে হত্যা চেষ্টার ঘটনা উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, যে মানুষটি ত্রিশ বছর ধরে এই দেশে সেবা করে যাচ্ছেন তাকে হত্যার জন্য যারা গুলি চালিয়েছে তারা ঘৃন্যতম কীট।
মন্ত্রী বলেন, বাঙালি জাতি ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়। এ দেশের জনগণ জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে কখনও পাত্তা দেয়নি, দেবেও না।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













