বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শেখ হাসিনাকে রিমান্ডে নেয়া হোক’

আমি পুলিশের আইজিকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে ঘটনা ঘটে অথচ বিদেশে বসে শেখ হাসিনা ৫ মিনিটের মধ্যে বলে দিলেন বেগম খালেদা জিয়া জড়িত, বিএনপি জড়িত। কি তথ্য আছে বিএনপি জড়িত? খালেদা জিয়া জড়িত? আমরা জানতে চাই। তাই শেখ হাসিনাকে রিমান্ডে নেয়া হোক।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

‘মহান ৭ নভেম্বর সিপাহী-জনতা সংহতি বিপ্লব দিবস’ উপলক্ষ্যে জিয়া পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, বুকের পাঠা যদি থাকে আজকের দিন বাদ দিয়ে কালকের দিনের জন্য নির্বাচন দাও। আমি চ্যালেঞ্জ করছি, টুঙ্গি পাড়ার আসনও তোমার থাকবে না। টুঙ্গি পাড়াতেও আওয়ামীলীগ আসন পাবে না। আসন পাবে বিএনপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ আর তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে দিয়ে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেয়াচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, হাছান মাহমুদ আর ইনুর বক্তব্য বাইতুল মোকাররমমের মলম বিক্রেতার মতই হয়ে গেছে।

শেখ হাসিনা, হাছান মাহমুদ এবং হাসানুল হক ইনুকে হিসেব করে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা হিসেব করে কথা বলবেন। বিএনপিকে জড়িয়ে কথা বলতে হলে তথ্য-উপাত্ত নিয়ে বলবেন। নাহলে মামলা হবে আর আইজিপি সাহেব আপনাদেরকে গ্রেফতার করতে বাধ্য হবেন।

আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ডাঃ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্‌ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) সাবেক মহাসচিব আনোয়ার হোসেন ভুঁইয়া, জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম, সহকারী মহাসচিব অধ্যক্ষ বাহা উদ্দিন বাহার, অধ্যাপক আবুল কালাম আজাদ, আব্দুল্লাহিল মাসুদ;

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী