শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুদ্ধাপরাধীদের বিচার প্রতিশোধের নয় : রাশিয়ান রাষ্ট্রদূত

বাংলাদেশে চলমান মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিচার ‘রাজনৈতিক ও প্রতিশোধের নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলাভ। একই সঙ্গে এই বিচার প্রক্রিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে গঠিত ‘নুরেমাবার্গ ট্রায়ালের মতো স্বচ্ছ’ বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার : নুরেমবার্গ থেকে ঢাকা’ শীর্ষক এক অলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। ‘নুরেমাবার্গ ট্রায়ালের ৭০তম বার্ষিকী’ উপলক্ষ্যে ‘একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ এ আলোচনাসভার আয়োজন করে।

প্রসঙ্গত, বিএনপি বৃহস্পতিবার তাদের দলীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারকে ‘রাজনৈতিক’ বলে দাবি করেছে।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল প্রতিশোধের নয়। আমি শতভাগ নিশ্চিত। এই বিচারের নৈতিক ভিত্তি রয়েছে। যারা ৪৪ বছর আগে গণহত্যা করেছে এখন তাদের বিচার হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি এখানে রাষ্ট্রদূত। আমি কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করে কিছু বলতে চাই না। কিন্তু এই বিচার নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। নুরেমবার্গ ট্রায়ালের মতোই বিচার স্বচ্ছ হচ্ছে।’

আলেক্সজান্ডার এ. নিকোলেভ বলেন, ‘ইসলামের নাম নিয়েই এখন মধ্যপ্রাচ্যে, ইউরোপে ও রাশিয়ায় মানবতাবিরোধী অপরাধ হচ্ছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। আমাদের প্রেসিডেন্ট পুতিন বলেছেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম, রাষ্ট্র ও জাতীয়তা নেই। দুঃখজনক হলেও সত্য বাংলাদেশেও ধর্মের নামেই মানবতাবিরোধী হত্যাকাণ্ড ঘটেছে।’

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ, শহীদ কন্যা ড. নজুহাত চৌধুরী, ঘাতক দালার নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের কানাডা চ্যাপ্টারের আইনজীবী উইলিয়াম পি স্লোয়ান।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত