সিরিয় বিমান হামলায় আইএস এর ৪৫০ লক্ষ্যবস্তু ধ্বংস
সিরিয়ার বিমান বাহিনী এক সপ্তাহের কম সময়ে ১১৪ দফা অভিযান চালিয়ে সন্ত্রাসীদের প্রায় সাড়ে চারশ’ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সাতটি প্রদেশে এসব বিমান অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মেইহুব।
তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, চলতি মাসের ১৫ তারিখ থেকে দামেস্ক, হোমস, হামা, ইদলিব, আলেপ্পো, দেইর আজ-জোর এবং লাতাকিয়া প্রদেশে ৪৪৭টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়।
এদিকে, সিরিয়ার কয়েকটি এলাকায় স্থল অভিযানেও দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত এগিয়ে চলেছে। স্থল অভিযানে সিরিয় সেনাদলকে সহায়তা দিচ্ছে রুশ বিমান বাহিনী। দামেস্কের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান শুরু করেছে রুশ বিমান বাহিনী। রুশ বিমান অভিযানের মুখে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে এবং তারা দুর্বল হয়ে পড়ছে বলে জানান আলী মেইহুব।
এছাড়া, হোমসের মাহিন শহরের দিকে সিরিয় বাহিনী এগিয়ে চলেছে বলে জানান তিনি। তিনি বলেন, মাহিনের আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেয়ার এবং দায়েশ মুক্ত করার মধ্যদিয়ে অগ্রাভিযান অব্যাহত রয়েছে।
– রেডিও তেহরান
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













