তওবা পড়াবেন ইমাম মনির হোসেন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে তওবা পড়াবেন লালবাগ মসজিদের ইমাম মনির হোসেন। ঢাকা কেন্দ্রীয় কারাকর্তৃপক্ষ রাত সাড়ে ৯টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।
রাত সোয়া ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মনির হোসেন কারাগারের ভেতরে যাননি।
ইতোমধ্যে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার।
কারাগারে দুটি ফাঁসির মঞ্চের মধ্যে পুরাতন ফাঁসির মঞ্চেই তাদের ফাঁসি কার্যকর করা হবে।
কাশিমপুর কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে আনা হয়েছে ৭জন জল্লাদকে। এর আগে কারাগারের সামনে প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













