কুড়িগ্রামের ১৬ পরিবার ভারতে যাচ্ছে আজ
বাংলাদেশের মানচিত্রে স্থান করে নেওয়া কুড়িগ্রামের কয়েকটি ‘ছিটমহল’ থেকে রোববার প্রথম দফায় ১৬ পরিবারের ৭২ জন ভারত যাচ্ছেন। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোহেল মারুফ এ তথ্য জানিয়েছেন। জানা যায়, দাশিয়ারছড়ার ১০ পরিবার এবং ভুরুঙ্গামারীর ছোট গাড়লঝোড়ার ছয় পরিবার ভারত যাওয়ার সকল প্রস্তুতি শেষ করেছে। এরই মধ্যে ভারত সরকারের দেওয়া অস্থায়ী ভ্রমণ পাস এবং পরিচয়পত্র নিয়ে অনেকেই ভারতে গিয়ে তাদের জন্য বরাদ্দ দেওয়া জায়গা দেখে এসেছেন। সোহেল মারুফ জানান, চলতি বছরের গত ৩১ জুলাই মধ্যরাতে কুড়িগ্রামের অভ্যন্তরে ১২টিসহ বাংলাদেশে ১১১টি ছিটমহল একীভূত হয়। এর আগে গত ৬-১৬ জুলাই ছিটমহল নিয়ে দুই দেশের যৌথ সমীক্ষা পরিচালিত হয়। তিনি জানান, ২২ নভেম্বর দাশিয়ারছড়ার ১০টি পরিবারের ৪৮ জন এবং ভুরুঙ্গামারীর ছয় পরিবারের ২৪ জন ভূরুঙ্গামারী বাগভান্ডার ও ভারতের সাহেবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে যাবেন। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, ট্রাভেল পাস প্রাপ্তদের ভারতে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখন ভারতে যেতে চায় না তাদের ব্যাপারে সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় বুড়িমারী সীমান্ত দিয়ে লালমনিরহাটের ৬৩ জন ভারতে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













